
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে চার বছর ধরে একাধিক দোকান অবৈধভাবে দখল করে ভাড়া পরিশোধ না করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী সম্পত্তির মালিক হাজী আবুল খায়ের।
বুধবার দুপুরে নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, বসুরহাটের ছেরাজ প্লাজা ও হাজী মার্কেটের সম্পত্তি তিনি ২০২২ সালের ১৫ নভেম্বর ওয়ারিশদের কাছ থেকে বৈধভাবে ক্রয় করেন। বর্তমানে ওই দুটি মার্কেটে মোট ২০টি দোকান রয়েছে। কিন্তু গত চার বছর ধরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ২০ জন ভাড়াটিয়া কোনো ধরনের ভাড়া পরিশোধ না করেই দোকান দখলে রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন।
তিনি আরও বলেন, বৈধ মালিক হিসেবে
সংবাদ সম্মেলনে হাজী আবুল খায়ের অভিযোগ করেন, গত ৪ জুলাই দোকানের ভাড়া চাইতে গেলে অভিযুক্তরা তার কাছে ৩০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ সময় তাকে মারধর করা হয় এবং প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
তিনি জানান, সর্বশেষ গত ৬ জুলাই নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযুক্ত ভাড়াটিয়াদের বিরুদ্ধে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে ভাড়া না পাওয়ায় তিনি ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। পাশাপাশি অব্যাহত হুমকির কারণে পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।
এ সময় তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পাশাপাশি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার বৈধ সম্পত্তি অবৈধ দখলমুক্ত করে দেওয়ার দাবি জানান।