
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মানিক ভূঁইয়া, নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নে মাদক প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং ‘মাদক প্রতিরোধে করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রীতি ফুটবল টুর্নামেন্টে ১-০ গোলের ব্যবধানে খেলা শেষ হয়। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন শিক্ষানুরাগী ও সমাজসেবক, সানিমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এস এম সাহাব উদ্দিন।
পরে গোপালপুর ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুর নবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এ এফ এম মাসুদ আলম।
বৈঠকে বক্তব্য দেন নোয়াখালী জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী ও সাবেক পিপি অ্যাডভোকেট আবুল কাশেম, বেগমগঞ্জ মডেল থানার
বক্তারা বলেন, সমাজে মাদকের ভয়াবহ বিস্তার উদ্বেগজনক। তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে সরকার, জনপ্রতিনিধি, প্রশাসন, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ ও স্থানীয় অংশীজনদের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।