
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সাত মাস পেছানোর পর অবশেষে বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে তামিল সুপারস্টার ও বর্তমান মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জননায়গন’। এটি বিজয়ের শেষ সিনেমা হওয়ায় শুরু থেকেই ভক্তদের আগ্রহ ছিল তুঙ্গে, যা মুক্তির দিনেই প্রভাব ফেলেছে বক্স অফিসে।
সেই আগ্রহের সরাসরি প্রতিফলন দেখা গেছে প্রথম দিনের আয়ে। ট্রেড ওয়েবসাইট স্যাকনিলকের প্রাথমিক হিসাব অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ভারতে ৪১ কোটি রুপি আয় করেছে ‘জননায়গন’।
ভারতে সিনেমাটির প্রদর্শনীর সংখ্যা ছিল ১৩ হাজারের বেশি, যা এর ব্যাপক চাহিদারই প্রমাণ। এত বড় স্কেলে মুক্তি পাওয়ায় প্রথম দিনের আয়ও হয়েছে রেকর্ড গড়ার মতো।
ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৪৮ কোটি ২৭ লাখ রুপি। এর সঙ্গে বিদেশে ৩০
এর আগে চলতি মাসেই সামাজিক মাধ্যমে নতুন পোস্টার প্রকাশ করে সিনেমার নতুন মুক্তির তারিখ ঘোষণা করেছিলেন বিজয়। এরপর থেকেই ভক্তদের মধ্যে উন্মাদনা আরও বাড়তে থাকে। এইচ বিনোদ পরিচালিত ছবিটিতে বিজয়ের পাশাপাশি অভিনয় করেছেন পূজা হেগড়ে, ববি দেওল, প্রকাশ রাজ, প্রিয়ামণি, গৌতম বাসুদেব মেনন ও মামিতা বাইজুর মতো তারকারা।
/টি