
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ভারতের দিল্লিতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে গড়ে ওঠা শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন বলিউডের একঝাঁক তারকা। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক পুলিশি হামলার নিন্দা জানিয়ে আলিয়া ভাট, দিলজিৎ দোসাঞ্জ, সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, পূজা ভাট ও শাবানা আজমিসহ অনেকেই সরকারের প্রতি শিক্ষার্থীদের দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন।
জুলাইয়ের শুরু থেকে নিট (NEET) পরীক্ষায় দুর্নীতির অভিযোগ এবং ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। অনশন, বিক্ষোভ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন অব্যাহত রয়েছে। এ আন্দোলনের নেতৃত্বে রয়েছেন শিক্ষাবিদ ও পরিবেশকর্মী সোনম ওয়াংচু।
শিক্ষার্থীদের ওপর সহিংসতার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আলিয়া ভাট সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন। তিনি
আলিয়া আরও বলেন, দেশের শিক্ষার্থীদের প্রতি তাঁর পূর্ণ সংহতি রয়েছে। সহিংসতা বন্ধের আহ্বান জানিয়ে তিনি উল্লেখ করেন, “আমার এই সংহতি দেশের শিক্ষার্থীদের জন্য। কারণ, দেশের ভবিষ্যৎ ওদের হাতেই। জয় হিন্দ।”
বলিউড তারকাদের এই অবস্থান সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের প্রতি সমর্থন এবং সরকারের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান আরও জোরালো হয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
/টি