
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জুলাই বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তিতে সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের উদ্যোগে জুলাইয়ের কবিতা পাঠ, সংগীত ও অভিনয় সন্ধ্যা গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
রিমঝিম বৃষ্টির রিনিঝিনি শব্দে জুলাই মাসের এক গোধূলি বেলা রূপ নেয় এক মায়াবী কাব্যিক সন্ধ্যায়। এই স্নিগ্ধ সময়ে চারপাশ ভিজে একাকার হয়ে যায়। কবিদের পঙক্তিমালা আর সংগীতের সূরের মূর্ছনা বৃষ্টির ছন্দের সাথে মিলে মৃদু আলোয় ভেসে আসে জুলাইয়ের উত্তাল স্মৃতি। অভিনয়ের সংলাপে শিল্পের আলোয় স্মৃতিকাতরতায় ডুবে যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের সভাপতি মাহবুব মুকুল। ডাহুক আবৃত্তি সংসদের পরিচালক তারিক হাসিব ও কবি ওয়াহিদ আল হাসান এর উপস্থাপনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ সসাসের সাবেক নির্বাহী
সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিশু শিল্পী সুরাইয়া আখতার সাইফা, কিশোর শিল্পী জাহিন ইকবাল, মহানগর শিল্পীগোষ্ঠীর পরিচালক আবু রায়হান ও তারকা শিল্পী শরীফুল ইসলাম, মাহফুজ মামুন, আব্দুস সালাম, এমসি মামুন, ইকবাল হোসেন, আব্দুল কাদের জিলানী, মুজাহিদ জামান, আব্দুল্লাহ বিন ফায়েজ ও পিএম মিজানের নেতৃত্বে পৃথক পৃথকভাবে মহানগর শিল্পীগোষ্ঠীর সদস্যবৃন্দ সংগীত পরিবেশন করেন। একক অভিনয় করেন মহানগর নাট্য সংসদের অভিনেতা আজিজ সাইফুল্লাহ ও রুবেল হোসেন।
রিমঝিম বৃষ্টির মধ্যেও হাজারো দর্শক-শ্রোতা, কবি, সাহিত্যিক ও শিল্প সাহিত্য সংস্কৃতির গুণীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কবিতা, গান ও অভিনয়ের মাধ্যমে জুলাইয়ের স্মৃতি ও শহীদদের স্মরণ করা হয় এবং দেশমাতৃকার প্রয়োজনে জুলাইয়ের চেতনা ও প্রেরণা জাগরূক রাখার দীপ্ত প্রত্যয় ঘোষণা করা হয়।
বৃষ্টির রিমঝিম শব্দে ভিজে আসা জুলাই অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত কবিতা পাঠ, দ্রোহের গান ও পথনাটকের অভিনয়ে চারপাশ এক পবিত্র আবেগে কেঁপে ওঠে। আকাশ ভেঙে নামা বৃষ্টির ফোঁটা আর তরুণদের কণ্ঠে উচ্চারিত স্লোগান-কবিতা মিলে সৃষ্টি করে এক অসামান্য বিপ্লবের আবহ।
উল্লেখ্য ১৯ ও ২০ জুলাই সাহিত্য সংস্কৃতি কেন্দ্রের আবৃত্তি বিভাগ ডাহুক আবৃত্তি সংসদের উদ্যোগে দুইদিনব্যাপী আবৃত্তি সন্ধ্যা বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হয়েছে। আবৃত্তি করেন প্রখ্যাত বাচিক শিল্পী নাসিম আহমেদ, শরীফ বায়েজীদ মাহমুদ, মুস্তাগিছুর রহমান মুস্তাক, আহসান হাবীব প্রমুখ।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছেন আগামী ২৯ জুলাই বুধবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যশালায় জুলাই বিপ্লবের নাটক মঞ্চস্থ হবে। সকলকে দেখার আমন্ত্রণ।
/টি