
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম আজ রোববার (২২ নভেম্বর) বিকেলে লন্ডন থেকে দেশে ফিরছেন। দেশে ফেরার পর বিকেল সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের জরুরি ব্রিফিং করবেন তিনি।
বিমানবন্দরের ২ নম্বর বহির্গমন টার্মিনালের সামনে নিচতলার পার্কিং প্রান্তে এ ব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে এনসিপি।
প্রসঙ্গত, জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামীকাল সোমবার থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানে সাড়া দিয়ে এনসিপি আগামীকাল তার সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে। সরকারপ্রধানের এ আহ্বানকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি।
আগামীকাল দুপুরে অনুষ্ঠিতব্য বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদল অংশ নেবে। নাহিদ দেশে ফেরার পর তার সঙ্গে আলোচনা করে প্রতিনিধিদলের অন্য সদস্যদের নাম চূড়ান্ত করা হবে বলে এনসিপি সূত্রে জানা গেছে।
এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য ও দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার শনিবার দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানান, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধিদল তার সঙ্গে সাক্ষাৎ করবে। জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার অংশ হিসেবে এ সংলাপ শুরু হচ্ছে। এরপর জামায়াতে ইসলামীসহ অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
টি/