
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে র্যালি করেছে বিএনপি। সাবেক সেনাপ্রধান, সাবেক রাষ্ট্রপতি ও দলটির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ র্যালির আয়োজন করা হয়।
বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে র্যালিটি বিজয়নগর ও পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।
র্যালিতে নেতৃত্ব দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় দলের যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, খায়রুল কবির খোকন, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ও মো. আবদুস সালামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সকাল ৯টা থেকেই ব্যানার ও শহীদ জিয়াউর রহমানের ছবিসংবলিত ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিলসহ নেতাকর্মীরা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন। এ সময় তারা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের নামে বিভিন্ন স্লোগান দেন।
র্যালিপূর্ব সমাবেশে রুহুল কবির রিজভী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি আধুনিক সশস্ত্র বাহিনী গঠনে শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ভূমিকার কথা উল্লেখ করেন।
টি/