
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান প্রমাণ করলেন যে, হাইপ তৈরিতে তিনি একাই একশ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তি পেতে যাওয়া তার বহুল আলোচিত সিনেমা ‘রকস্টার’-এর টিজার প্রকাশ পেতেই নেটদুনিয়ায় রীতিমতো ঝড় উঠেছে। মঙ্গলবার সন্ধ্যায় টিজারটি প্রকাশের পর থেকেই ভক্তদের উন্মাদনা আর আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই ‘রকস্টার’ অবতার।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যা ৭টায় শাকিব খানের অফিসিয়াল প্ল্যাটফর্মে ৮০ সেকেন্ডের এই টিজারটি অবমুক্ত করা হয়। প্রকাশের মাত্র আধঘণ্টার মধ্যে ৪ লক্ষাধিক দর্শক টিজারটি লুফে নেন। একই সময়ে ফেসবুকে প্রায় ৫০ হাজার রিয়েকশন এবং কয়েক হাজার শেয়ার প্রমাণ দিচ্ছে যে, শাকিব ভক্তরা এই সিনেমার জন্য কতটা মুখিয়ে ছিলেন। টিজারের শুরুতেই শাকিবের একটি সংলাপ—“মিউজিক
পুরো টিজারজুড়ে দেখা গেছে এক রকস্টারের বর্ণিল ও অস্থির জীবনের ঝলক। বিশাল কনসার্টে হাজারো ভক্তের চিৎকার, আন্তর্জাতিক জনপ্রিয়তা আর গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা এক আগুনের গল্প যেন এটি। নির্মাতা সিনেমাটির মুড এমনভাবে সাজিয়েছেন যেখানে একদিকে যেমন সাফল্যের জয়গান আছে, অন্যদিকে অ্যালবামের জন্য ভক্তদের হিড়িক আর মিডিয়া কাভারেজের গ্ল্যামারাস চিত্র ফুটে উঠেছে।
তবে ‘রকস্টার’ কেবল সাফল্যের গল্প নয়, বরং টিজারের পরতে পরতে উঠে এসেছে ড্রাগস, পুলিশি তৎপরতা এবং সংবাদ সম্মেলনের চাপের মতো অন্ধকার দিকগুলো। একজন তারকার একাকীত্ব এবং ব্যক্তিগত জীবনের সংগ্রামকেও বেশ মুন্সিয়ানার সাথে চিত্রায়িত করা হয়েছে। বিশেষ করে শেষ দৃশ্যে শাকিবের কণ্ঠে “আমাকে নিয়ে যাও তোমার সাথে” সংলাপটি দর্শকদের মনে এক রহস্যময় আবহ তৈরি করেছে।
আজমান রুশো পরিচালিত ও সান মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার দেখা যাবে সাবিলা নূরকে। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন তানজিয়া জামান মিথিলা। টিজারটি শেয়ার করে শাকিব খান নিজেই হুঙ্কার দিয়েছেন, “একটা ঝড় অনেকদিন ধরে পথ খুঁজছিল! এবার সে আসছে পর্দা কাঁপাতে...”। সিনেমাটির এক্সক্লুসিভ স্ট্রিমিং পার্টনার হিসেবে থাকছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
/টিএ