
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরফানুল হক, চট্টগ্রাম:
চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-তে ‘পিসিআইইউ মিডিয়া ক্লাব’ ও ‘ড্রোন বাবা’র যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে “ড্রোন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কর্মশালা”।
মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় ড্রোনের ব্যবহার, পরিচালনা এবং সাংবাদিকতা ও বিজ্ঞাপনে ড্রোন প্রযুক্তির কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।
পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ মজুমদার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ সাইফুল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী।
তিনি বলেন, আধুনিক সাংবাদিকতায় ড্রোন প্রযুক্তির ব্যবহার দিন দিন অপরিহার্য হয়ে উঠছে। তরুণদের প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও সমাজ পরিচালনায় আরও দায়িত্বশীল হয়ে উঠতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা,
কর্মশালায় বক্তব্য দেন সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি ও পিসিআইইউ মিডিয়া ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার। তিনি বলেন, প্রযুক্তিনির্ভর এই সময়ে ড্রোন সাংবাদিকতা, বিজ্ঞাপন ও উন্নয়নমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. গণেশ চন্দ্র রায়, অতিরিক্ত পরিচালক ড. সৈয়দ এনায়েত করিম, পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সেলিম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষকরা।
কর্মশালায় অংশগ্রহণকারীদের জন্য ছিল ড্রোন প্রদর্শনী, প্রাথমিক প্রশিক্ষণ এবং বাস্তবভিত্তিক ব্যবহারিক সেশন। ‘ড্রোন বাবা’র ফাউন্ডার মইনুল ইসলাম বাপ্পী ড্রোনের বিভিন্ন টেকনিক্যাল ও ব্যবহারিক দিক তুলে ধরেন। এছাড়া বাংলাদেশের অন্যতম ড্রোন পাইলট আশরাফুল ইসলাম মাহফুজ ড্রোন প্রযুক্তির বাস্তব জীবনের প্রভাব নিয়ে আলোচনা করেন।
কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল বিশ্ববিদ্যালয়ের ডি-বিল্ডিং সংলগ্ন মাঠে বাংলাদেশের সর্ববৃহৎ প্রায় ৬০ কেজি ওজনের ড্রোনের উড্ডয়ন প্রদর্শনী। ড্রোনটিতে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও পিসিআইইউ মিডিয়া ক্লাবের পতাকা সংযুক্ত করা হয়।