
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ সম্মান ভর্তি কার্যক্রমের দ্বিতীয় মেধাতালিকা আগামীকাল বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪টায় প্রকাশ করা হবে। একই সঙ্গে প্রথম মেধাতালিকায় ভর্তি হওয়া শিক্ষার্থীদের বিষয় পরিবর্তনের ফলও প্রকাশ করা হবে। এ তথ্য বুধবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি ও রেজিস্ট্রেশন সেলের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটের Honour’s Tab থেকে ফলাফল জানতে পারবেন। এসএমএসে ফল জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে NU ATHN Roll Number লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। অনলাইনে রাত ৯টা থেকে ফল দেখা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, দ্বিতীয় মেধাতালিকায় স্থান পাওয়া কোনো শিক্ষার্থী যদি অন্য কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি থাকে, তবে তাকে
বিশ্ববিদ্যালয়ের সময়সূচি অনুযায়ী, দ্বিতীয় মেধাতালিকায় নির্বাচিত শিক্ষার্থীরা ৩ জুন থেকে ১১ জুন পর্যন্ত অনলাইনে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে পারবেন। এছাড়া ৪ জুন থেকে ১৩ জুন পর্যন্ত কলেজে ১ হাজার ১৩০ টাকা রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। কলেজগুলো ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করবে।
/টিএ