
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য স্নাতক (পাস) ও সমমান পর্যায়ে উপবৃত্তি প্রদান কার্যক্রম শুরু করেছে সরকার। এ কার্যক্রমে আগামী ১৭ মে থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ১৪ জুন পর্যন্ত।
প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) স্মৃতি কর্মকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও এ সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে এবং সব কলেজ অধ্যক্ষকে চিঠি পাঠানো হয়েছে।
এ কার্যক্রমের আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় অধিভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের প্রথম বর্ষের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এসব শিক্ষার্থীর মধ্যে
বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষার্থীরা ১৭ মে সকাল ৯টা থেকে ১৪ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত আবেদন যাচাই-বাছাই করে সফটওয়্যারের মাধ্যমে ফরওয়ার্ড করবেন। পুরো প্রক্রিয়া অনলাইনভিত্তিক হওয়ায় কোনো হার্ড কপি জমা দেওয়ার প্রয়োজন নেই। উপবৃত্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে pmeat.gov.bd ওয়েবসাইট এবং ই-স্টাইপেন্ড ম্যানেজমেন্ট সিস্টেমের নোটিশ বোর্ডে।
/টিএ