
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের অটোমোবাইল বাজারে নতুন মাত্রা যোগ করেছে মালয়েশিয়ার বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি পেরোডুয়া। ৬ মে বুধবার বাংলাদেশের বাজারে পর্দা উন্মোচন হলো নতুন মডেল পেরোডুয়া আরুজ (২০২৬) ব্ল্যাক এডিশনের। রাজধানীর তেজগাঁওয়ে পিএইচপি মোটরস লিমিটেডের সুবিশাল শোরুমে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই মডেলটির উদ্বোধন করা হয়।
পেরোডুয়া আরুজ ২০২৬ ব্ল্যাক এডিশন একটি প্রিমিয়াম ৭-সিটার এসইউভি, যা আধুনিক চালকদের জন্য স্টাইল ও বাস্তবতার সমন্বয় ঘটিয়েছে। এটির ব্ল্যাক এডিশনের বিশেষ বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে- গাঢ় কালো থিমের এক্সক্লুসিভ ডিজাইন, ইউনিক অ্যালয় হুইল, উন্নত ফিচারসমূহ অধিক আরামদায়ক ড্রাইভিং অভিজ্ঞতা।
পেরোডুয়া মালয়েশিয়ার বিখ্যাত একটি ব্রান্ড, এই গাড়িতে রয়েছে টয়োটা ইঞ্জিন। কেবল ইঞ্জিন নয় এতে টয়োটার ডুয়েল ভিভিটিআই টেকনোলজিও
বাংলাদেশে পিএইচপি মোটরসের সঙ্গে মালয়েশিয়ার বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালনা করে আসছে। মালয়েশিয়ার প্রয়াত প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদের মাধ্যমে বাংলাদেশে তারা যৌথভাবে কাজ শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে পিএইচপি মোটরসের সঙ্গে কাজ করা নিয়ে নিজেদের অনুভুতির কথা জানান বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে গাড়ি হস্তান্তর করা হয়। আরুজ ২০২৬ ব্ল্যাক এডিশনের প্রথম ইউনিটটি ভ্যালুড ক্লায়েন্ট আবদুল কাদের জিলন-এর কাছে হস্তান্তর করা হয়। এছাড়াও লেটেস্ট পেরোডুয়া বেজা ২০২৬-এর চাবি হস্তান্তর করা হয় ক্লায়েন্ট জুয়েল রানার হাতে। এই অনুষ্ঠানটি বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান এবং পিএইচপি মোটরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ যৌথভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুই দেশের বাণিজ্য ও শিল্প সম্পর্কের জন্য এমন আয়োজন একটি নতুন মাইলফলক সৃষ্টি করেছে। এ সময় মালয়েশিয়ার দূতাবাস এবং পিএইচপি পরিবারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।