
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সারা দেশের এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের মধ্যে যারা এখনও অবসর-সুবিধা পাননি, তাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানোর অনুরোধ জানিয়েছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর সুবিধা বোর্ড। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষক-কর্মচারীদের এ জন্য সশরীরে বোর্ডে আসার প্রয়োজন নেই। ডাকযোগে, কুরিয়ার সার্ভিস অথবা ই-মেইলের মাধ্যমে কাগজপত্র পাঠানো যাবে।
রোববার (৬ সেপ্টেম্বর) অবসর সুবিধা বোর্ডের পরিচালকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ আগস্ট থেকে পাঠানো অবসর-সুবিধা ভাতার আবেদনকারীদের মধ্যে যারা এখনও ভাতা পাননি, কেবল তাদেরই প্রয়োজনীয় কাগজপত্র পাঠাতে হবে। এতে আবেদনকারীদের ভোগান্তি কমবে বলে জানিয়েছে বোর্ড।
কাগজপত্রের সঙ্গে আবেদনের রসিদের কপি, জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ফটোকপি, এনআইডি নম্বরে নিবন্ধিত মোবাইল নম্বর এবং
এ ছাড়া শাখাভিত্তিক ই-মেইলেও প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো যাবে। স্কুল শাখার জন্য school.terbb@gmail.com, কলেজ ও কারিগরি শাখার জন্য college.terbb@gmail.com এবং মাদ্রাসা শাখার জন্য madrasha.terbb@gmail.com ঠিকানায় কাগজপত্র পাঠাতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে প্রতারক চক্রের বিষয়ে সতর্ক করে বোর্ড জানিয়েছে, অবসর-সুবিধার অর্থ নির্ধারিত ব্যাংক হিসাবে আইবাস++ অথবা ইএফটির মাধ্যমে পৌঁছে যাবে। তাই এ বিষয়ে কারও সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি অবসর-সুবিধা সংক্রান্ত নোটিশ ও অনলাইন আবেদনসংক্রান্ত তথ্য বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সংশ্লিষ্টদের নির্ধারিত মাধ্যম থেকে তথ্য যাচাই করার আহ্বান জানিয়েছে বোর্ড।
/টি