
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ডিন ও বিভাগীয় প্রধানদের কমিটির সভায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। তবে ভর্তি পরীক্ষার সময়, আবেদন শুরুর তারিখসহ অন্যান্য বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এখনো প্রকাশিত হয়নি। ফলে এবারের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা,
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় দেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিষয়ে একমাত্র সরকারি বিশেষায়িত বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১১টি বিভাগে মোট ৬৩০টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর মধ্যে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট বিভাগে ৮০টি করে আসন রয়েছে।
এ ছাড়া টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিং এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি করে আসন রয়েছে। টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগে রয়েছে ৩০টি আসন। ভর্তি-সংক্রান্ত পরবর্তী বিজ্ঞপ্তিতে আবেদন ও যোগ্যতার বিস্তারিত তথ্য জানাবে বুটেক্স কর্তৃপক্ষ।
/টি