
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় মহাতারকা থেকে রাজনীতিক হয়ে ওঠা থালাপতি বিজয় আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার তাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। বিজয়ের সাথে নতুন মন্ত্রিসভার আরও ৯ জন মন্ত্রীও আজ শপথ নিয়েছেন। এই শপথ গ্রহণের মধ্য দিয়ে রাজ্যটিতে বিজয়ের দল ‘তামিলনাড়ু ভেট্রি কাজাগাম’ (টিভিকে)-এর নেতৃত্বে নতুন এক অধ্যায়ের সূচনা হলো।
ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন কয়েক লাখ ভক্ত ও সমর্থক। বিজয়ের শপথ অনুষ্ঠানে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। বিজয়ের
গত ৪ মে প্রকাশিত বিধানসভা নির্বাচনের ফলাফলে বিজয়ের দল টিভিকে ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসনে জয়লাভ করে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮টি আসনের ম্যাজিক ফিগার স্পর্শ করতে তাকে পাঁচটি দলের সাথে জোট গঠন করতে হয়েছে। ভারতীয় কংগ্রেস ছাড়াও ভিসিকে এবং ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) তাকে সমর্থন প্রদান করেছে। শেষ মুহূর্তে আরও দুটি দলের সমর্থন পাওয়ায় বিজয়ের জোটের মোট আসন সংখ্যা দাঁড়ায় ১২০-এ।
শপথ গ্রহণের আগে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার বিজয়ের জোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করেন। বিশেষ করে জোটভুক্ত দলগুলোর সমর্থনসূচক চিঠির সত্যতা নিশ্চিত হওয়ার পরেই তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানান। রাজ্যপালের সবুজ সংকেত পাওয়ার পর বিজয় আজকের দিনটি শপথ গ্রহণের জন্য বেছে নেন। রুপালি পর্দা কাঁপানো এই নায়ক এখন থেকে প্রশাসনিকভাবে তামিলনাড়ুর ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব পালন করবেন।
/টিএ