
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি শ্যানন আবারও আইটেম গানের তালে দর্শকদের মাতাতে আসছেন। ক্যারিয়ারের শুরুর দিকে পর্দায় সেভাবে নাচ-গানে সরব না থাকলেও, ‘মিমি’ সিনেমার সেই কালজয়ী ‘পরম সুন্দরী’ গানটি তাকে আইটেম গার্ল হিসেবে অনন্য উচ্চতায় নিয়ে যায়। সেই অভাবনীয় সাফল্যের পর এবার আরও বড় পরিসরে এবং রঙিন আয়োজনে নাচের ছন্দে ফিরছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী।
আসন্ন সিনেমা ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’-তে একটি বিশেষ গানে পারফর্ম করবেন কৃতি। তবে এবারের বিশেষ আকর্ষণ হলো তার সাথে থাকছেন জনপ্রিয় অভিনেতা বরুণ ধাওয়ান। পর্দায় এই জুটির রসায়ন বরাবরই দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্য। এর আগে ‘ভেড়িয়া’ ছবিতে তাদের অনস্ক্রিন পারফরম্যান্স বেশ প্রশংসিত হয়েছিল, যা
পরিচালক ডেভিড ধাওয়ানের চিরচেনা রোমান্টিক স্টাইলে নির্মিত এই সিনেমাটি মূলত পুরনো দিনের প্রেমের আমেজ ফিরিয়ে আনবে। ছবিতে কৃতির এই বিশেষ গান ছাড়াও মূল চরিত্রে অভিনয় করছেন মৃণাল ঠাকুর এবং পূজা হেগড়ে। ত্রিভুজ প্রেমের গল্প আর কমেডির মিশেলে নির্মিত এই ছবিটি নিয়ে নির্মাতা মহলে ইতোমধ্যেই ইতিবাচক গুঞ্জন শোনা যাচ্ছে।
সিনেমা সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই বিশেষ গানটিকে রাখা হয়েছে ছবির ‘পোস্ট-ক্রেডিট’ বা শেষাংশে। বড় পর্দার দর্শকদের জন্য এটি নির্মাতাদের পক্ষ থেকে এক বাড়তি উপহার। ঝলমলে সেট আর জাঁকজমকপূর্ণ কোরিওগ্রাফিতে তৈরি এই আইটেম গানটি মুক্তির পর চার্টব্লাস্টার হবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে কৃতির লুকেও থাকছে বড় ধরনের পরিবর্তনের আভাস।
আগামী ২২ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি। ট্রেলার মুক্তির পর থেকেই বরুণ-কৃতির নাচের জাদুতে বুঁদ হতে অপেক্ষা করছেন বলিউডপ্রেমীরা। এখন দেখার বিষয়, ‘পরম সুন্দরী’র সেই মায়াবী আবেদন কাটিয়ে এই নতুন গানে কৃতি কতটা আলোড়ন সৃষ্টি করতে পারেন।
/টিএ