
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণী সিনেমার জনপ্রিয় পরিচালক অ্যাটলির হাত ধরে বড় পর্দায় এক অভাবনীয় মহোৎসবের আভাস পাওয়া যাচ্ছে। প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যেতে পারে বলিউড বাদশা শাহরুখ খান ও দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনকে। ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, ‘রাকা’ শিরোনামের একটি সিনেমায় দুই ইন্ডাস্ট্রির এই দুই মহাতারকাকে একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। এই খবরে স্বাভাবিকভাবেই দুই তারকার ভক্তদের মাঝে বইছে উন্মাদনার জোয়ার।
বর্তমানে শাহরুখ খান ব্যস্ত আছেন তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে। বছরের শুরুতে প্রকাশিত সিনেমাটির টিজারে পাহাড়ের ওপর দাঁড়িয়ে শাহরুখের সেই চেনা ‘লার্জার দ্যান লাইফ’ অবতার ও হুঙ্কার ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে
তবে ‘কিং’-এর উন্মাদনার মাঝেই শাহরুখ-আল্লু অর্জুনের একসঙ্গে কাজ করার খবরটি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এর আগে অ্যাটলির ব্লকবাস্টার সিনেমা ‘জওয়ান’-এ একটি বিশেষ চরিত্রে আল্লু অর্জুনের অভিনয়ের কথা থাকলেও শিডিউল জটিলতায় তা সম্ভব হয়নি। এবার সেই দীর্ঘদিনের আক্ষেপ মিটতে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে, যা দুই সুপারস্টারের রসায়নকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সূত্রের খবর অনুযায়ী, এবার সমীকরণটি কিছুটা ভিন্ন হতে যাচ্ছে। আল্লু অর্জুনের প্রধান চরিত্রের সিনেমা ‘রাকা’-তেই একটি গুরুত্বপূর্ণ ক্যামিও চরিত্রে হাজির হতে পারেন শাহরুখ খান। মূলত সিনেমার ফার্স্ট লুক প্রকাশের পর শাহরুখের প্রশংসা এবং উত্তরে পরিচালক অ্যাটলির ‘আপনাকে আরও গর্বিত করব’ বার্তাটি এই জল্পনাকে আরও জোরালো করে তুলেছে।
বিস্ময়ের শেষ এখানেই নয়, গুঞ্জন উঠেছে এই মেগা প্রজেক্টে দেখা যেতে পারে বলিউড কুইন দীপিকা পাড়ুকোনকেও। এর আগে ‘জওয়ান’ সিনেমায় একটি বিশেষ দৃশ্যে অভিনয় করে দর্শক মাতিয়েছিলেন তিনি। সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে ‘রাকা’ সিনেমার হাত ধরে শাহরুখ-আল্লু-দীপিকা ত্রয়ীর এক বিধ্বংসী অ্যাকশন এবং রোমাঞ্চ দেখার অপেক্ষায় প্রহর গুনছেন সিনেমাপ্রেমীরা।
/টিএ