
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
উপমহাদেশের সঙ্গীত জগতের দুই ধ্রুবতারা লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলে। লতা মঙ্গেশকর আগেই বিদায় নিয়েছেন, আর তার চার বছর পর চিরবিদায় নিলেন বোন আশা ভোঁসলে। সুরের মায়াজালে তারা বিশ্বজুড়ে কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবার এই দুই কিংবদন্তি বোনের স্মৃতিকে অম্লান করে রাখতে এক অনন্য উদ্যোগ নিয়েছে মঙ্গেশকর পরিবার। তাদের সম্মানার্থে তৈরি হতে যাচ্ছে এশিয়ার বৃহত্তম হাসপাতাল।
মঙ্গেশকর পরিবারের পাঁচ ভাইবোনের মধ্যে বর্তমানে জীবিত আছেন উষা, মীনা ও হৃদয়নাথ মঙ্গেশকর। সম্প্রতি লতা ও আশার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর দুই বোনের স্মৃতি রক্ষার্থে এই বিশাল প্রকল্পের ঘোষণা দিয়েছেন। পারিবারিক সিদ্ধান্তের কথা উল্লেখ করে তিনি জানান, সঙ্গীত সম্রাজ্ঞীদের নামেই এই বিশেষায়িত চিকিৎসাকেন্দ্রটি নির্মাণ
ইন্ডিয়া টুডের বরাতে জানা গেছে, এই মহতী প্রকল্পের জন্য ইতোমধ্যেই প্রয়োজনীয় জমি বরাদ্দ পাওয়া গেছে। হৃদয়নাথ মঙ্গেশকর আশাবাদ ব্যক্ত করে বলেন, "আমরা চাই এটি যেন এশিয়ার মধ্যে সর্ববৃহৎ হাসপাতাল হয়। জমি আমাদের হাতে এসেছে, বাকিটা এখন সৃষ্টিকর্তার ইচ্ছা।" হাসপাতালটির নাম হিসেবে ‘আশা-লতা ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স’ অথবা ‘লতা-আশা মঙ্গেশকর আয়ুর্বিদ্যা সংস্থান’—এই দুটির মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়া হতে পারে।
পরিকল্পনা অনুযায়ী, এই বিশাল প্রকল্পটি প্রায় ৪০ একর জায়গাজুড়ে বিস্তৃত হবে। সাড়ে ২২ লাখ বর্গফুটের এই প্রাঙ্গণে থাকবে এক হাজার শয্যার আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি বিশেষায়িত হাসপাতাল। মঙ্গেশকর পরিবারের লক্ষ্য হলো, এটিকে দেশটির অন্যতম আধুনিক ও বিশেষায়িত সার্জিক্যাল হাসপাতাল হিসেবে গড়ে তোলা, যেখানে উন্নত চিকিৎসা সেবার নিশ্চয়তা থাকবে।
এই হাসপাতালের একটি মানবিক ও ব্যতিক্রমী দিক হলো এখানে শুধু মানুষের চিকিৎসাই নয়, বরং ছোট প্রাণীদের চিকিৎসার জন্যও বিশেষ ব্যবস্থা রাখা হবে। সঙ্গীতের মাধ্যমে মানুষের আত্মাকে শান্তি দেওয়া দুই বোনের নামে তৈরি এই প্রতিষ্ঠানটি আগামীতে আর্তমানবতা ও প্রাণিকুলের সেবায় এক অনন্য মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
/টিএ