
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সংগঠনকে শক্তিশালী করা ও সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে ভূমিকা রাখার কারণে একটি স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিআরএসএ) মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ। এ সময় নিজের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।
রোববার (২২ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং সদস্যদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো এগিয়ে নিতে বিভিন্ন উদ্যোগ ও অর্জনের কথা তুলে ধরেন ।
মহিউদ্দিনের দাবি, সংগঠনকে শক্তিশালী করা এবং সদস্যদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার কারণে একটি গ্রুপ তার ওপর ক্ষুব্ধ। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন এলাকার নাম উল্লেখ করে ধানমণ্ডি ,তেজগাঁও, আফতাব নগর, গুলশান, নিকুঞ্জসহ বিভিন্ন স্থানে রয়েছে তার কোটি কোটি টাকা মূল্যের ২৯ টি ফ্ল্যাট ও বিভিন্ন প্লট রয়েছে বলে অপপ্রচার চালানো হচ্ছে।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বলেন, "আমার এনআইডি দিয়ে আপনারা সার্চ করে দেখুন, আমার কোন কোন এলাকায় ও কত সম্পদ রয়েছে। আমার বিরুদ্ধে যেসব মিথ্যা অভিযোগ ও সংবাদ প্রচার করা হচ্ছে, সেগুলোর বাস্তব ভিত্তি নেই বলে চ্যালেঞ্জ ছুড়ে দেন। কিন্তু কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই মনগড়া তথ্য দিয়ে একজন ব্যক্তির সম্মানহানি করা গ্রহণযোগ্য নয়।"