
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে বাংলাদেশের জন্য গৌরব বয়ে এনেছেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) জার্নালিজম, মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন (জেএমসি) বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল কাবিল খান। রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিত ‘৫ম রোসসোত্রুদনিচেস্তভো অনেস্ট ভিউ ইন্টারন্যাশনাল মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৬’-এ ‘প্রফেশনাল ভিউ: জেনরে জার্নালিজম’ ক্যাটাগরিতে সেরা পুরস্কার অর্জন করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মস্কোর বালচুগ কেম্পিনস্কি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ১০০ জন চূড়ান্ত মনোনীত সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, এবারের প্রতিযোগিতায় বিশ্বের ৮৫টি দেশ থেকে ৮০০টির বেশি আবেদন জমা পড়ে। সেখান থেকে ১০০ জনকে চূড়ান্তভাবে আমন্ত্রণ জানানো হয়। ছয়টি ক্যাটাগরিতে মোট ২১ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের জন্য মোট পুরস্কারমূল্য ছিল ৭০ লাখ রুবল।
এ আয়োজনে সম্মাননা পুরস্কার পেয়েছেন সময় টেলিভিশনের অ্যাসোসিয়েট সিনিয়র রিপোর্টার আবু সাঈদ নিশান। এছাড়া দেশ টিভির স্টাফ রিপোর্টার সঞ্জু রায়, দ্য শাটল টাইমসের সিনিয়র রিপোর্টার মাজহারুল ইসলাম এবং রূপসী বাংলা ৭১-এর সম্পাদক গৌতম কুমারকেও সম্মাননা জানান আয়োজকরা।
পুরস্কার প্রদান অনুষ্ঠানের পাশাপাশি আমন্ত্রিত সাংবাদিকদের জন্য পাঁচ দিনব্যাপী বিশেষ সফরের আয়োজন করা হয়। এ সময় তাদের রাশিয়ার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় এবং মস্কোর বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখানো হয়। এর মাধ্যমে বিভিন্ন দেশের সাংবাদিকরা রাশিয়ার সমৃদ্ধ ইতিহাস, স্থাপত্য, জীবনধারা ও সাংস্কৃতিক বৈচিত্র্য কাছ থেকে জানার সুযোগ পান। সফরে আমন্ত্রিত সাংবাদিকদের বিমানযাত্রা, আবাসন, খাবার ও যাতায়াতসহ যাবতীয় ব্যয় বহন করে রাশিয়ান ফেডারেশন।
আন্তর্জাতিক পর্যায়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংস্কৃতিক ও মানবিক সংলাপকে উৎসাহিত করতে ২০২২ সাল থেকে রোসসোত্রুদনিচেস্তভো এ পুরস্কার দিয়ে আসছে। পাঁচ বছরের পথচলায় আন্তর্জাতিক গণমাধ্যম অঙ্গনে পুরস্কারটি বিশেষ পরিচিতি অর্জন করেছে।
টি/