
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরাইলের নতুন সরকার গঠন নিয়ে আলোচনার জন্য দেশটির অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি দল লিকুদ পার্টিকে আমন্ত্রণ জানিয়েছেন পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া গাদি আইজেনকোট। শনিবার (২১ নভেম্বর) আইজেনকোটের মধ্যপন্থি দল ইয়াশার পার্টি এ তথ্য জানিয়েছে। রোববার (২২ নভেম্বর) দুই দলের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এক বিবৃতিতে ইয়াশার পার্টি বলেছে, যতটা সম্ভব বিস্তৃত পরিসরে নতুন সরকার গঠনের অঙ্গীকারের অংশ হিসেবেই লিকুদ পার্টিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়েছে। দলের চেয়ারম্যান গাদি আইজেনকোট তার প্রতিনিধিদলকে লিকুদ পার্টির নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক শুরুর নির্দেশ দিয়েছেন।
ইসরাইলের সাবেক সেনাপ্রধান আইজেনকোটের হাতে আগামী মাস পর্যন্ত নতুন সরকার গঠনের সময় রয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে কোনো রাজনৈতিক জোট স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সরকার গঠন নিয়ে তার রাজনৈতিক শিবিরে মতভেদ রয়েছে। উগ্র-অর্থোডক্স ইহুদি দল, আরব সংখ্যাগরিষ্ঠ দল কিংবা নেতানিয়াহুর জোটকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠন—কোন পথে এগোনো হবে, তা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে।
এদিকে আইজেনকোটের রাজনৈতিক শিবিরের গুরুত্বপূর্ণ নেতা ও সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত শনিবার তার নেতৃত্বে একটি ‘জায়নবাদী ঐক্য সরকার’ গঠনের আহ্বান জানিয়েছেন। তবে তিনি স্পষ্ট করেছেন, তার দল নেতানিয়াহু কিংবা তার নেতৃত্বাধীন রাজনৈতিক জোটের সঙ্গে সরকার গঠনে অংশ নেবে না। অন্যদিকে, নেতানিয়াহু দেশের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় ঐক্যের সরকার গঠনের পক্ষে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
লিকুদ পার্টি জানিয়েছে, সরকার গঠনের আগে নেতানিয়াহু ও তার সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, উসকানিমূলক বক্তব্য এবং রাজনৈতিক বয়কটের অবস্থান থেকে সরে আসতে হবে। আইজেনকোট ইঙ্গিত দিয়েছেন, নেতানিয়াহুর দলের কয়েকজন সদস্যকে নিয়ে সরকার গঠনে তিনি আগ্রহী। তবে নেতানিয়াহুর নেতৃত্বাধীন কোনো সরকারের অংশ না হওয়ার বিষয়ে নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন তিনি।
টি/