
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরান বর্তমানে এক ‘নীরব অর্থনৈতিক যুদ্ধের’ মুখোমুখি হচ্ছে, যা ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে তাঁর এ বক্তব্য প্রকাশ করেছে আল-জাজিরা।
বিনিয়োগকারী ও উৎপাদকদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, একদল ‘দখলদার, নিপীড়ক ও জবরদস্তিকারী’ দেশটিকে ধ্বংস করার চেষ্টা চালিয়েছিল। তবে নানা প্রতিকূলতার মধ্যেও ইরানের ব্যবসায়ীরা দক্ষতার সঙ্গে বাজার পরিস্থিতি সামাল দিয়েছেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যবসায়ী ও উৎপাদকদের ভূমিকার প্রশংসা করেন তিনি।
বৈঠকে আসন্ন শীত মৌসুমে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়েও কথা বলেন পেজেশকিয়ান। শীতে যেন বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের মতো পরিস্থিতি তৈরি না হয়, তা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানান তিনি।
পেজেশকিয়ানের এই বক্তব্যে ইরানের চলমান অর্থনৈতিক চাপ ও তা মোকাবিলায় সরকারের প্রচেষ্টার বিষয়টি উঠে এসেছে। তাঁর মতে, ক্ষেপণাস্ত্র যুদ্ধের চেয়েও কঠিন হয়ে উঠেছে দেশটির এই নীরব অর্থনৈতিক লড়াই।
সূত্র: আল-জাজিরা
/টি