
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘হোয়াইট হাউসে ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু’। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তার কোনো দূরত্ব তৈরি হয়নি। একই সঙ্গে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতসহ আরও কয়েকটি দেশও ইসরায়েলের গুরুত্বপূর্ণ মিত্র।
সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘হোয়াইট হাউসে ইসরায়েলের পাওয়া সবচেয়ে বড় বন্ধু হলেন ডোনাল্ড ট্রাম্প।’ তিনি আরও বলেন, ‘আমাদের আরও কিছু বন্ধু আছে, যেমন ভারত। ১৪০ কোটির বেশি মানুষের সেই দেশ থেকে আমরা অসাধারণ সমর্থন পাই।’ তার এই মন্তব্য এমন সময়ে এসেছে, যখন লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া শান্তি চুক্তি নিয়ে ওয়াশিংটন ও তেল
নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে সব বিষয়ে তার মতের মিল না থাকলেও ব্যক্তিগত সম্পর্ক ভালো। এর আগে ভ্যান্স বলেছিলেন, ইরানের সঙ্গে হওয়া শান্তি চুক্তির উদ্দেশ্য ছিল মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং বৃহত্তর আঞ্চলিক সমঝোতার পথ তৈরি করা। তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যবহৃত অস্ত্রের বড় একটি অংশ যুক্তরাষ্ট্রের অর্থায়নে সরবরাহ করা হয়েছে।
এদিকে লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার সমালোচনা করে ভ্যান্স বলেন, এ ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। অন্যদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক উপস্থিতির পক্ষে অবস্থান নিয়ে নেতানিয়াহু দাবি করেন, সীমান্তবর্তী কয়েকটি খ্রিস্টান অধ্যুষিত গ্রাম ইসরায়েলের সুরক্ষা চেয়েছে। তার ভাষায়, ‘শান্তি চাইলে যারা আপনাকে ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে আত্মরক্ষার সক্ষমতাও থাকতে হবে।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
/টি