
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের বয়স যেন থমকে আছে! ৪৩ পেরিয়েও তার চেহারায় বয়সের ছাপ নেই বললেই চলে। বরং সময়ের সঙ্গে যেন আরও আকর্ষণীয় হয়ে উঠছেন এই অভিনেত্রী। এবার রুপালি পর্দার বাইরে নীলের আবেশে ধরা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন জয়া আহসান। ছবিগুলো প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। নীল রঙের আবহে তোলা ছবিগুলোতে তার চাহনি ও সৌন্দর্য বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। নতুন এই ছবিগুলো ঘিরে আবারও আলোচনায় এসেছে অভিনেত্রীর বয়স ও সৌন্দর্য।
ছবিগুলোর ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, ‘নীল রঙ আমাতেই সাজে, আর আমার মুড পুরোপুরি আমার নিজের।’ তার এই কথার সঙ্গে
পর্দার আভিজাত্যের বাইরে জয়া আহসানের রয়েছে নিজস্ব এক জগৎ। সেখানে তিনি প্রকৃতিপ্রেমী এবং নিজের মতো করে সময় কাটাতে পছন্দ করেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিত্ব, রুচি ও স্বতন্ত্র জীবনযাপনের কারণেও বরাবরই আলোচনায় থাকেন তিনি। এবার নীলের আবেশে তোলা ছবিগুলোও তার সেই স্বতন্ত্র সৌন্দর্য ও ব্যক্তিত্বেরই পরিচয় তুলে ধরেছে।
জয়ার নতুন ছবিগুলো প্রকাশের পর মন্তব্যের ঘরে তার রূপের প্রশংসা করেছেন অসংখ্য ভক্ত। এক নেটিজেন লিখেছেন, ‘সময় যতই গড়িয়েছে, জয়া আহসানের বয়স যেন ততই কমছে।’ আরেকজনের মন্তব্য, ‘আমি ছোটবেলায় যেমন দেখেছি, এখনো ঠিক সে রকমই দেখি।’ অন্য এক ভক্ত লিখেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’ সব মিলিয়ে নীলের আবেশে জয়ার নতুন উপস্থিতি আবারও মুগ্ধ করেছে তার অনুরাগীদের।
টি/