
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ছোটপর্দার জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী এবার বড়পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন। ভিকি জাহেদের পরিচালনায় ‘পুলসিরাত’ সিনেমায় দেখা যাবে এই তারকা জুটিকে। এর আগে ‘পুনর্জন্ম’, ‘চিরকাল আজ’ ও ‘রেডরাম’-এর মতো দর্শকনন্দিত নাটক ও ওয়েব ফিল্মে তাদের রসায়ন প্রশংসিত হয়েছে। এবার সেই পরিচিত জুটিকেই ভিন্ন আঙ্গিকে বড় পরিসরে দেখার সুযোগ পাবেন দর্শকরা।
চলতি বছরের জানুয়ারিতে ‘পুলসিরাত’ সিনেমার নাম নিবন্ধন করা হলেও তখন নিশো ও মেহজাবীনের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত ছিল না। তবে সোমবার (৫ অক্টোবর) রাতে প্রযোজক শাহরিয়ার শাকিল নিশো ও মেহজাবীনের সঙ্গে একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। এরপর থেকেই সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তার পোস্টের পরই
প্রযোজনা সংশ্লিষ্ট একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ‘পুলসিরাত’ সিনেমায় জুটি হিসেবে অভিনয় করছেন আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী। বর্তমানে সিনেমাটির প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। আগামী জানুয়ারির শুরুতেই শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। টানা শুটিং করে প্রায় এক মাসের মধ্যে সিনেমাটির দৃশ্যধারণ শেষ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রোজার ঈদকে কেন্দ্র করেই সিনেমাটির কাজের সময়সূচি সাজানো হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে শুটিং শেষ করে ফেব্রুয়ারিতে সিনেমাটির পোস্ট-প্রডাকশনের কাজ শেষ করা হবে। সবকিছু ঠিক থাকলে আগামী মার্চে রোজার ঈদে ‘পুলসিরাত’ মুক্তি পেতে পারে। এর মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হবে নিশো-মেহজাবীনের। একই সঙ্গে নির্মাতা ভিকি জাহেদেরও চলচ্চিত্র নির্মাতা হিসেবে বড়পর্দায় আত্মপ্রকাশ ঘটবে।
‘পুলসিরাত’ প্রযোজনা করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। গত কয়েক বছরে প্রতিষ্ঠানটির প্রযোজনায় বেশ কয়েকটি আলোচিত ও সফল সিনেমা মুক্তি পেয়েছে। ফলে নিশো-মেহজাবীনের প্রথম সিনেমা এবং ভিকি জাহেদের বড়পর্দায় অভিষেক ঘিরে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে। সিনেমাটি নিয়ে নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানের পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা প্রত্যাশা পূরণ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।
টি/