
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইউরোপে নারী ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার ও নিয়ন্ত্রক সিদ্ধান্ত নিয়ে ফিফার বিরুদ্ধে ‘অন্যায্য’ ও ‘অবাঞ্ছিত আচরণের’ অভিযোগ তুলেছে ইউরোপীয় লিগগুলোর সমন্বিত সংগঠন ইউরোপিয়ান লিগস। মঙ্গলবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, ইউরোপীয় কমিশনের কাছে করা আগের অভিযোগের পরিধি বাড়িয়ে এবার নারী ফুটবলের বিষয়গুলোও এর আওতায় আনা হয়েছে।
পুরুষ ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার নিয়ে ২০২৪ সালের অক্টোবরে ইউরোপীয় কমিশনে প্রথম অভিযোগ দাখিল করেছিল ইউরোপিয়ান লিগস। সংগঠনটির অভিযোগ, ২০২৩ সালে ঘোষিত পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার তৈরির সময় লিগগুলোর সঙ্গে যথাযথ পরামর্শ না করে ফিফা ইউরোপীয় প্রতিযোগিতা আইনের আওতায় নিজের প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করেছে। জুনে ইংল্যান্ডের উইমেন্স সুপার লিগ ও স্কটিশ উইমেন্স প্রিমিয়ার লিগসহ ১৪টি নারী
ইউরোপিয়ান লিগসের দাবি, ফিফার কর্মকাণ্ড ইউরোপের নারী পেশাদার লিগগুলোর উন্নয়ন ও আর্থিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করছে। একই সঙ্গে অতিরিক্ত ম্যাচ ও ব্যস্ত সূচির কারণে খেলোয়াড়দের স্বাস্থ্য ও সুস্থতাও ঝুঁকিতে পড়ছে বলে অভিযোগ সংগঠনটির। তাদের ভাষ্য, নিয়ন্ত্রক সংস্থা ও প্রতিযোগিতা আয়োজক—দুই ভূমিকায় ফিফার অবস্থান স্বার্থের সংঘাত তৈরি করছে এবং এর ফলে নারী ফুটবলও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অভিযোগের বিষয়ে ফিফা এর আগে জানিয়েছিল, ২০২৩ সালের কংগ্রেসে অনুমোদিত আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডার তৈরির আগে লিগসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ব্যাপক আলোচনা করা হয়েছিল। সংস্থাটি আরও বলেছে, ক্লাব বিশ্বকাপের মতো নিজেদের প্রতিযোগিতার নিয়ম ও কাঠামো নির্ধারণের অধিকার ফিফার রয়েছে, তবে তা অবশ্যই আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারের সম্মত কাঠামোর মধ্যে থাকতে হবে।
ফিফার বিরুদ্ধে নতুন করে আইনি চাপ এমন এক সময়ে এসেছে, যখন সংস্থাটির প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনোও সমালোচনার মুখে রয়েছেন। পুরুষ ও নারী বিশ্বকাপসহ ফিফার প্রতিযোগিতাগুলো পরিচালনার জন্য বেসরকারি বিনিয়োগ নেওয়ার একটি পরিকল্পনা নিয়ে তিনটি মহাদেশীয় কনফেডারেশন আপত্তি জানিয়েছিল। পরবর্তীতে বাতিল হওয়া ওই পরিকল্পনায় ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি কোম্পানি গঠনের কথা ছিল, যার ২০ শতাংশ মালিকানা বেসরকারি বিনিয়োগকারীদের দেওয়ার প্রস্তাব ছিল। ইউরোপিয়ান লিগসের মতে, ওই বিতর্কও ফিফার নিয়ন্ত্রক ও বাণিজ্যিক ভূমিকায় থাকা কাঠামোগত দ্বন্দ্বকে আরও স্পষ্ট করেছে।
সূত্র: আল জাজিরা
/টি