
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দীর্ঘ ১২ বছর পর আবারও ইংল্যান্ডের জাতীয় দলের সঙ্গে কাজ করতে যাচ্ছেন সাবেক অধিনায়ক কেভিন পিটারসেন। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের বিশেষজ্ঞ পরামর্শক হিসেবে তাকে নিয়োগ দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দায়িত্ব পেয়ে ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে নিজের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছেন তিনি।
সোমবার ইসিবি জানায়, চলতি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে সীমিত ওভারের সিরিজ দিয়েই পিটারসেনের নতুন দায়িত্ব শুরু হবে। প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামের সঙ্গে কাজ করবেন তিনি। বিশেষ করে আসন্ন বিশ্বকাপের প্রস্তুতিতে দল ও ক্রিকেটারদের ব্যক্তিগতভাবে সহায়তা করবেন সাবেক এই তারকা ব্যাটার।
দায়িত্ব ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে পিটারসেন বলেছেন, ২০১৪ সালের পর আবার ইংল্যান্ডের পোশাক পরতে পারা তার জন্য বিরাট
পিটারসেনকে নিয়োগের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার সঙ্গে তার দীর্ঘ পরিচয়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দক্ষিণ আফ্রিকায় বেড়ে ওঠা এই ক্রিকেটার দেশটির কন্ডিশন ও পরিবেশ সম্পর্কে ভালোভাবে জানেন। আগামী বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় পরিবেশ সম্পর্কে তার অভিজ্ঞতা ইংল্যান্ডের প্রস্তুতিতে বাড়তি সুবিধা দেবে বলে আশা করছে ইসিবি।
২০১৩–১৪ অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের ভরাডুবির পর বিতর্কিত পরিস্থিতিতে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন পিটারসেন। এরপর আর ইংল্যান্ডের হয়ে কাজ করার সুযোগ হয়নি তার। সেই বিদায়ের ১২ বছর পর এবার ভিন্ন ভূমিকায় জাতীয় দলে ফিরছেন ৪৫ বছর বয়সী সাবেক এই অধিনায়ক।