
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
পবিত্র নগরী মক্কায় এ কেমন হৃদয়বিদারক দৃশ্য! চোখের পলকে তীব্র পাহাড়ি ঢলের পানিতে ভেসে গেল ৩টি নিষ্পাপ প্রাণ। পুরো সৌদি আরব জুড়ে এখন বইছে শোকের ছায়া। অলৌকিকভাবে একজনকে জীবিত উদ্ধার করা গেলেও, উদ্ধার হয়েছে আরেকজনের নিথর মরদেহ। তবে একজন এখনো নিখোঁজ! কিন্তু কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা?
গত মঙ্গলবার সৌদির পবিত্র মক্কা নগরীতে হঠাৎ করেই আকাশ ভেঙে নামে তীব্র বৃষ্টিপাত। পাহাড়ি উপত্যকাগুলোতে মুহূর্তের মধ্যে সৃষ্টি হয় আকস্মিক বন্যা ও তীব্র স্রোতের। ঠিক তখনই মক্কার একটি নিচু এলাকায় হড়পা বানের মুখে পড়ে ৩টি শিশু। পানির প্রচণ্ড গতিবেগ এতোটাই বেশি ছিল যে, শিশুরা নিজেদের সামলাতে পারেনি। মুহূর্তের মধ্যেই সেই সর্বনাশা স্রোত ভাসিয়ে নিয়ে যায় তাদের।
ঘটনাটি জানাজানি হতেই পুরো এলাকায় হুলুস্থুল পড়ে যায়। দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সৌদি সিভিল ডিফেন্সের দক্ষ উদ্ধারকারী দল। প্রতিকূল আবহাওয়ার মাঝেই তারা শুরু করে শ্বাসরুদ্ধকর উদ্ধার অভিযান। দীর্ঘ চেষ্টার পর তারা অলৌকিকভাবে এক শিশুকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। তবে দুঃখজনকভাবে, কিছুক্ষণ পরেই উদ্ধার করা হয় দ্বিতীয় শিশুটির নিথর দেহ।
চিকিৎসকরা জানিয়েছেন, জীবিত উদ্ধার হওয়া শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে নিখোঁজ থাকা তৃতীয় শিশুটির সন্ধানে এখনো মক্কার বিভিন্ন নিষ্কাশন নালা এবং নিচু উপত্যকাগুলোতে চিরুনি তল্লাশি চালাচ্ছে সিভিল ডিফেন্স। এই ঘটনার পর সৌদি প্রশাসন নাগরিক এবং প্রবাসীদের জন্য চরম সতর্কবার্তা জারি করেছে। পাহাড়ি উপত্যকা বা ওয়াদি এবং নিচু ড্রেনেজ এলাকা থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।