
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) অভিষেক ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার ঘূর্ণিতে ত্রিনবাগো নাইট রাইডার্সকে ১২৬ রানে আটকে দিয়ে জয় পেয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। দুর্দান্ত বোলিংয়ের স্বীকৃতি হিসেবে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন মিরাজ।
ঘরের মাঠ প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নামে ত্রিনবাগো। শুরুটা ছিল বেশ ঝোড়ো, ৪.৩ ওভারে তারা তুলে নেয় ৪১ রান। এরপরই আক্রমণে এসে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মিরাজ। ১৬ বলে ২৬ রান করা কলিন মুনরোকে বোল্ড করে প্রথম উইকেটটি তুলে নেন বাংলাদেশি এই স্পিনার।
এরপর একে একে নিকোলাস পুরান, জিড গুলি ও সুনীল নারিনকে সাজঘরে ফেরান মিরাজ। চার ওভারের স্পেলে মাত্র ২৩
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি গায়ানারও। ৩৬ রানের মধ্যেই দুই ওপেনার মাভেন্দ্র দিনদিয়াল ও গ্লেন ফিলিপসকে হারায় তারা। এরপর শিমরন হেটমায়ার ও শাই হোপের ব্যাটে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় গায়ানা। হেটমায়ার ৩৫ বলে ৪২ এবং হোপ ১৯ বলে ২৮ রান করেন। শেষদিকে ব্যাট হাতে নামলেও মিরাজ ১৪ বলে মাত্র ২ রান করেন। তবে ১৮.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় গায়ানা।
এই জয়ের ফলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করেছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ৯ ম্যাচে তাদের পয়েন্ট ১৬। এক ম্যাচ বেশি খেলে ১৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকন্স। অভিষেকেই ম্যাচসেরা হয়ে সিপিএলে নিজের আগমনের জানান দিলেন মেহেদী হাসান মিরাজ।
/টি