
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হন সিদ্ধার্থ ও কিয়ারা। আর চলতি বছরের শুরুতেই নতুন সদস্যের আগমনের খবর জানান। তারপর থেকেই তাদের প্রথম সন্তান জন্মের খবরের অপেক্ষায় ছিলেন ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এ অবস্থায় মঙ্গলবার রাতে সেই প্রতীক্ষিত সুখবর আসে।
জানা গেছে, মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিয়েছেন অভিনেত্রী কিয়ারা। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।
প্রসঙ্গত, বিয়ের পরও নিয়মিত কাজে দেখা গেছে সিদ্ধার্থ-কিয়ারাকে। তবে অন্তঃসত্ত্বা হওয়ার পর কাজ থেকে বিরতি নেন তারা। মাতৃত্বের এই অধ্যায় অবশ্য উপভোগ করেছেন কিয়ারা। এবার দুই থেকে তিন হলেন। এ খবর প্রকাশ্যে আসতেই এখন সবার শুভেচ্ছায় ভাসছেন এই তারকা দম্পতি।
এমি/এটিএন বাংলা