
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে মারধর, ভাঙচুর ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহফুজুর রহমান শুনানি শেষে ৫০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আদালত সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে আদালতে উপস্থিত হন পরীমণি। পরে বেলা ১১টা ৪১ মিনিটে বিচারকের এজলাসে উঠলে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। তবে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ান পরীমণি। এক সাংবাদিকের বিরুদ্ধে শারীরিকভাবে হেনস্তার অভিযোগ তুলে তার ফোন কেড়ে নিয়ে গালিগালাজ করেন তিনি। পরে ফোনটি ফেরত দেওয়া হয়।
এর আগে বুধবার (৪ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। অসুস্থতার কারণে আদালতে হাজির হতে না পারায় আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন পরীমণি। তবে বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল এর বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত সময়ের আবেদন খারিজ করে তার জামিন বাতিল এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মামলার তদন্ত শেষে ২০২৪ সালের ১৮ মার্চ পিবিআই আদালতে প্রতিবেদন জমা দেয়। এতে পরীমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। পরবর্তী সময়ে আদালত অভিযোগ গঠন করলে ২০২৫ সালের ২৬ জুন মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ৬ জুলাই বোট ক্লাবের পরিচালক ও ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলাটি করেন। অন্য দুই আসামি হলেন ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম। এজাহারে অভিযোগ করা হয়, ২০২১ সালের ৯ জুন রাতে সাভারের বোট ক্লাবে বিনামূল্যে একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল পার্সেল নেওয়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে পরীমণি সার্ভিং গ্লাস ও মোবাইল ফোন ছুড়ে মারলে নাসির উদ্দিন আহত হন। পরে তাকে মারধর, প্রাণনাশের হুমকি ও ক্লাবে ভাঙচুরের অভিযোগও আনা হয়।
এদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে পরীমণিও নাসির উদ্দিন মাহমুদসহ দুজনের বিরুদ্ধে সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। ওই মামলাটি বর্তমানে ঢাকার ৯ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অন্যদিকে, নাসির উদ্দিনের করা মামলায় আগামী ২৩ ডিসেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারিত রয়েছে।
টি/