
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও একমুখী আক্রমণকারী (কামিকাজে) ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার (৯ জুলাই) দিনের শুরুতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এই হামলা চালায় বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। হামলার লক্ষ্যবস্তু হিসেবে কুয়েত, কাতার ও বাহরাইনের বিভিন্ন সামরিক ও কৌশলগত স্থাপনার কথা উল্লেখ করা হয়েছে।
ইরানের সেনাবাহিনীর দাবি, হামলায় কুয়েতের একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, কাতারের একটি আগাম সতর্কীকরণ ব্যবস্থা এবং বাহরাইনের একটি জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্যবস্তু করা হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেসটিভির তথ্য অনুযায়ী, আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আরিফজান ও আলি আল সালেম এবং বাহরাইনের জুফায়ের ও শেখ ইসা ঘাঁটিসহ চারটি
এই হামলার দাবি এমন সময় এলো, যার কয়েক ঘণ্টা আগে যুক্তরাষ্ট্র দক্ষিণ ইরানের বিভিন্ন এলাকায় বেসামরিক অবকাঠামো এবং উত্তরাঞ্চলের গোলেস্তান প্রদেশের একটি সেতুতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের ভাষ্য অনুযায়ী, ওই হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। অন্যদিকে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, তারা ইরানের উপকূলীয় এলাকায় প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার, নৌ-সক্ষমতা এবং সামরিক লজিস্টিক অবকাঠামো রয়েছে।
এদিকে বাহরাইনের সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন সফলভাবে প্রতিহত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বাহরাইন দাবি করে, ইরান বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার চেষ্টা চালিয়েছে, যা দেশটির আগ্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিকতা। তবে কতটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়েছিল কিংবা কতটি ভূপাতিত করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই পাল্টাপাল্টি হামলার এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র সাম্প্রতিক অন্তর্বর্তীকালীন চুক্তি লঙ্ঘন করায় তারা কাতার ও বাহরাইনে মার্কিন স্বার্থ-সংশ্লিষ্ট অন্তত ৮৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে উভয় পক্ষের এসব দাবির স্বাধীনভাবে যাচাই সম্ভব হয়নি। সূত্র: এএফপি, প্রেসটিভি, আলজাজিরা।
/টি