
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে বিশ্ব ইজতেমা উপলক্ষে সাদপন্থীদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে। ২০২৫ সালের তুলনায় বর্তমানে খুন, অপহরণ, ধর্ষণ, অস্ত্র মামলা ও নারী নির্যাতনের মতো প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। সব সূচক অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও জানান তিনি। তবে জনগণের প্রত্যাশা অনুযায়ী শতভাগ উন্নতি নিশ্চিত করতে আরও কিছু সময় প্রয়োজন বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রতিটি জেলা থেকে সংগৃহীত তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্ব
সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ও দ্রুত পদক্ষেপ নিচ্ছে। ছিনতাইকারীদের কবলে পড়ে এক শিক্ষিকার মৃত্যুর ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার ও ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারের কথা উল্লেখ করেন তিনি। পরে ডিবি অভিযান চালিয়ে আরও কয়েকজন আসামিকে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল জব্দ করেছে বলেও জানান।
পুলিশ বাহিনীর ভেতরে থেকে যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে অসহযোগিতা করছেন বা গোপনে সরকারের কার্যক্রমে বাধা সৃষ্টি করছেন, তাদের চিহ্নিত করতে বিশেষ তদারকি চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, প্রতিটি বাহিনীতেই নিজস্ব ‘ইন্টারনাল ইন্টেলিজেন্স’ বা অভ্যন্তরীণ গোয়েন্দা নজরদারি ব্যবস্থা সক্রিয় রয়েছে। অসহযোগিতাকারী কর্মকর্তাদের শনাক্ত করার পাশাপাশি জনগণের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্য যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
/টি