
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামবাহী গাড়িবহর। শনিবার (৩ অক্টোবর) দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে গাড়িবহরটি পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছায়। প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়ামের এটি প্রথম চালান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বিষয়টি নিশ্চিত করে পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের প্রথম ইউরেনিয়ামের চালান কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুপুর সাড়ে ১২টার পর প্রকল্প এলাকায় পৌঁছেছে। এর আগে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে বাংলাদেশ সেনাবাহিনীর নিরাপত্তায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউরেনিয়ামবাহী গাড়িবহরটি রূপপুরের উদ্দেশে রওনা হয়।
গাড়িবহরে ছিল ইউরেনিয়াম বহনকারী তিনটি লরি এবং অন্যান্য সরঞ্জাম বহনের জন্য একটি গাড়ি। রাশিয়া থেকে আসা
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামবাহী একটি বিশেষ কার্গো বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রকল্প সূত্র জানিয়েছে, দ্বিতীয় ইউনিটের জন্য সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য দুটি—সব মিলিয়ে নয়টি চালানে দেশে ইউরেনিয়াম আনার পরিকল্পনা রয়েছে। ডিসেম্বরের মধ্যে সব চালান সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা জানিয়েছেন, সব প্রস্তুতি সময়মতো সম্পন্ন হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। এর মধ্য দিয়ে বিদ্যুৎকেন্দ্রটির পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রমে নতুন ধাপ শুরু হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
টি/