
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জীবনের কোনো না কোনো মোড়ে এসে মানুষকে নানা প্রতিকূলতা, হতাশা ও দীর্ঘ অপেক্ষার মুখোমুখি হতে হয়। এমন পরিস্থিতিতে ধৈর্য ধারণ এবং আল্লাহর ওপর ভরসা রাখাকে মুমিনের অন্যতম বড় শক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। কুরআন মাজিদে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন— وَاصْبِرْ لِحُكْمِ رَبِّكَ فَإِنَّكَ بِأَعْيُنِنَا ‘তুমি ধৈর্য ধরে তোমার রবের সিদ্ধান্তের অপেক্ষায় থাকো; তুমি তো আমার চোখের সামনেই আছো!’ (সুরা আত-তুর: আয়াত ৪৮)। আয়াতটিতে কঠিন সময়ে ধৈর্য ধারণের পাশাপাশি আল্লাহর তত্ত্বাবধানের ওপর আস্থা রাখার বার্তা দেওয়া হয়েছে।
আয়াতটির মর্মার্থ অনুযায়ী, জীবনের সংকটময় সময়ে মানুষ নিজেকে একা মনে করলেও আল্লাহর তত্ত্বাবধান থেকে সে কখনো বিচ্ছিন্ন নয়। চারপাশের সব দরজা বন্ধ মনে
ধৈর্যের প্রতিদান সম্পর্কে কুরআনে আরও সুসংবাদ দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন— إِنَّمَا يُوَفَّى الصَّابِرُونَ أَجْرَهُم بِغَيْرِ حِسَابٍ ‘কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান দেওয়া হবে অগণিত ও হিসাব ছাড়া।’ (সুরা যুমার: আয়াত ১০)। এ আয়াতের মাধ্যমে ধৈর্যশীলদের জন্য অগণিত প্রতিদানের কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জীবনের কঠিন সময়, চোখের জল ও নীরব অপেক্ষাকে আল্লাহর কাছে মূল্যহীন মনে করার কারণ নেই; বরং ধৈর্যের মাধ্যমে এসব পরিস্থিতি মোকাবিলার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে।
ধৈর্যের গুরুত্ব রাসুলুল্লাহ (সা.)-এর হাদিসেও বিশেষভাবে উঠে এসেছে। হজরত আবু সাঈদ খুদরী (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন— ... وَمَنْ يَتَصَبَّرْ يُصَبِّرْهُ اللَّهُ، وَمَا أُعْطِيَ أَحَدٌ عَطَاءً خَيْرًا وَأَوْسَعَ مِنَ الصَّبْرِ ‘...যে ব্যক্তি ধৈর্য ধারণের চেষ্টা করে, আল্লাহ তাকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। আর ধৈর্যের চেয়ে উত্তম ও কল্যাণকর কিছু কাউকে দেওয়া হয়নি।’ (বুখারি ১৪৬৯, মুসলিম ১০৫১)। নবীজি (সা.)-এর এই বাণীতে বিপদের সময় ধৈর্য ধারণের মর্যাদা এবং এর কল্যাণকর দিক তুলে ধরা হয়েছে।
ইসলামী শিক্ষায় কষ্ট ও পরীক্ষার সময়কে স্থায়ী হিসেবে দেখার পরিবর্তে আল্লাহর ওপর আস্থা রেখে ধৈর্য ধারণের শিক্ষা দেওয়া হয়েছে। রাতের আঁধার কেটে যেমন ভোরের আলো ফোটে, তেমনি জীবনের কঠিন সময়ও একসময় পার হয়ে যায়। তাই দুঃখ-কষ্ট ও অপেক্ষার মুহূর্তে আল্লাহর সিদ্ধান্তের ওপর আস্থা রেখে ধৈর্য ধারণ এবং সবকিছু তাঁর কাছে সোপর্দ করার আহ্বান জানানো হয়েছে।
/টি