
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফ্র্যাঞ্চাইজি ফুটবল নিয়ে অনিশ্চিয়তা ছিল। গতকাল সোমবার (২৯ মে) জানিয়ে দেওয়া হলো আগামী ১০ জুন ফ্র্যাঞ্চাইজি ফুটবল শুরু হবে। চার দল নিয়ে। কিন্তু নাম প্রকাশ করা হয়নি। কারণ বাফুফে এই টুর্নামেন্টের আয়োজন করছে না। আয়োজক কে-স্পোর্টস প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কাছে বড় অঙ্কের টাকা বকেয়া ছিল বলে চুক্তি হচ্ছিল না। সেটি নাকি সমাধান হয়েছে।
গতকাল বাফুফে কে-স্পোর্টসকে ফ্র্যাঞ্চাইজি ফুটবল আয়োজনের অনুমতি দিয়েছে। একবার আয়োজন করবে। যদি ভালো হয় তাহলে লম্বা সময়ের জন্য দেওয়া হবে।
সালাহউদ্দিন জানিয়েছেন, এটি পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে। সফল হলে দরপত্র আহ্বান করে পাঁচ-দশ বছরের জন্য কোনো প্রতিষ্ঠানকে দেওয়া হবে। কে-স্পোর্টসের কাছ থেকে ২০ লাখ টাকা পাবে বাফুফে। সেই টাকা অনূর্ধ্ব-১৭ ফুটবল দলের খেলোয়াড়দের দেওয়া হবে। কারণ জানিয়ে সালাহউদ্দিন বলেন, ‘সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার পর খেলোয়াড়দেরকে কিছু দেওয়া হয়নি।’