
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর আবারও নতুন প্রজেক্ট নিয়ে বড় পর্দায় ফিরছেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের জুটি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, তাদের নতুন সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’। সিনেমাটিতে শাকিব খানের অভিনয় নিশ্চিত হলেও তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন, তা এখনো চূড়ান্ত হয়নি।
জানা গেছে, ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। সম্প্রতি শাকিব খান নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নতুন এই সিনেমার ইঙ্গিত দেন। ছবিতে তাকে নির্মাতা মেহেদী হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন সুলতানা সুমির সঙ্গে দেখা যায়। পোস্টের ক্যাপশনে শাকিব লিখেছেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছে, আবারও ইতিহাস তৈরি
সূত্র জানায়, ‘বরবাদ’-এর মতো ‘নিঃস্ব’ সিনেমাটিও প্রযোজনা করছে রিয়েল এনার্জি প্রোডাকশন। প্রযোজক শাহরিন সুলতানা সুমি জানিয়েছেন, শিগগিরই সিনেমাটির বিস্তারিত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। এরপর শুরু হবে শুটিংয়ের কার্যক্রম।
এর আগে গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমাটি ঢালিউডে ব্যাপক সাড়া ফেলে। শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত সিনেমাটি বক্স অফিসে বড় সাফল্য পায়। নির্মাতাদের দাবি অনুযায়ী, ছবিটি ৭৫ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবার ‘নিঃস্ব’ নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে শাকিব ভক্তদের মধ্যে।
/টি