
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের বাজারে আবারও বেড়েছে সয়াবিন তেলের দাম। প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বোতলজাত সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২০৪ টাকা। তবে পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে এ দাম সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং দেশের বাজারে ভোজ্যতেলের বিদ্যমান মূল্য পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাজারে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ২০৪ টাকায় বিক্রি হবে। এর আগে একই পরিমাণ সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। ফলে প্রতি লিটারে ভোক্তাদের আগের তুলনায় ৫ টাকা বেশি
এর আগে চলতি বছরের ২৬ এপ্রিল সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৪ টাকা বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা থেকে বাড়িয়ে ১৯৯ টাকা নির্ধারণ করা হয়। অর্থাৎ কয়েক মাসের ব্যবধানেই দ্বিতীয় দফায় বাড়ল সয়াবিন তেলের দাম।
এদিকে নতুন করে সয়াবিন তেলের দাম বাড়লেও পাম অয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ফলে বাজারে ভোজ্যতেলের দাম নিয়ে ভোক্তাদের ওপর নতুন করে বাড়তি ব্যয়ের চাপ তৈরি হলো। সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার ও আমদানি ব্যয়ের পরিস্থিতির ওপর নির্ভর করে ভবিষ্যতে ভোজ্যতেলের দামেও পরিবর্তন আসতে পারে।
/টি