
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কাজ শুরু করেছে। খাল পুনঃখনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমামদের সম্মানী চালুসহ বিভিন্ন কর্মসূচির অগ্রগতি তুলে ধরে তিনি বলেন, বিএনপি জনগণের কাছে যে ওয়াদা দেয়, সরকার পরিচালনার দায়িত্বে থাকলে তা বাস্তবায়ন করে। শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
জনসভায় প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণের কল্যাণে বিএনপি সরকার ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি স্থানীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে কাজ করার আহ্বান জানান এবং সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও কৃষিবান্ধব উদ্যোগের কথা তুলে ধরেন। সভায় বিপুল
পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে। পরে তিনি চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাট সংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন অনুষ্ঠানে যোগ দেবেন এবং প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। স্থানীয়ভাবে এসব খাল পুনঃখনন কার্যক্রম কৃষি ও জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এদিকে সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেবেন। এরপর চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তার। পরে চাঁদপুর ক্লাবে অনুষ্ঠিত জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর দিনের সফর শেষ হবে।
/টিএ