
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হামে ২৪ ঘণ্টায় আরও ১২ শিশুর মৃত্যু, দুই মাসে মোট প্রাণহানি ৪৫১ জনের
দেশজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে হাম; গত দুই মাসে এই সংক্রামক ব্যাধি ও এর উপসর্গে প্রাণ হারিয়েছে ৪৫১ জন শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশব্যাপী আক্রান্তের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়েছে এবং মৃতদের মধ্যে সিংহভাগই ঢাকা ও চট্টগ্রাম বিভাগের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত যথাযথ চিকিৎসার আওতায় আনার তাগিদ দেওয়া হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় দেশেহাম ও হামের উপসর্গে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩০৩ জন।
শুক্রবার (১৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার তথ্য দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ১৯২ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৫৫ হাজার ৬১১জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত নিশ্চিত হাম রোগীর
১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০ হাজার ১৭৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৫৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও আট জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৫ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৭৭ জনের মৃত্যু হয়েছে।
এই প্রাদুর্ভাব মোকাবিলায় ইতিমধ্যে দেশের বিভিন্ন ঝুঁকিপূর্ণ অঞ্চলে জরুরি টিকাদান কর্মসূচি (এমআর ভ্যাকসিন) জোরদার করা হয়েছে। সংক্রমণ নিয়ন্ত্রণে শিশুদের সুরক্ষায় টিকাদান কার্যক্রম আরও বেগবান করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যথায় শিশুদের এই স্বাস্থ্য ঝুঁকি আরও চরম আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এফ/এইচ