গাড়ি থামিয়ে বেলুন কেনার জন্য আকুতি জানায় আট বছরের ছোট্ট শিশু লামিয়া। খালি পায়ে, বেলুন হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সড়কে এখানে সেখানে ঘুরে বেড়াতে দেখা যায় এই নগর-ফুলকে। শহরের কোলাহলে তার অস্তিত্ব যেন প্রায় অদৃশ্য। অধিকার কী, তা সে জানে না; কেবল শিখেছে বেঁচে থাকতে, আর তাতেই তার সব চাওয়া শেষ! বেঁচে থাকার তাগিদেই তাকে বেরিয়ে পড়তে হয় বেলুন হাতে, কারণ এটি বিক্রি করেই চলে লামিয়ার পেটের ভাত। তার ভরণপোষণ দেওয়ার মতো কেউ নেই, তাই এই আট বছরের অবুঝ শিশুকেই বইতে হচ্ছে নিজের জীবনের ভার। অথচ এই বয়স তো ছিল বেলুন দিয়ে খেলার! ছবি: