
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। অনিবার্য কারণবশত আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পরীক্ষাটি একদিন পিছিয়ে ২৮ জুলাই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি প্রকাশ করেছে।
সোমবার (২০ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সময়সূচির এই পরিবর্তন শুধুমাত্র ২১১৫২১ এবং ২১১৫০১ পত্রকোডের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য। অন্য কোনো বিষয়ে পূর্বঘোষিত সূচিতে পরিবর্তন আনা হয়নি।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার তারিখ পরিবর্তিত হলেও পরীক্ষাকেন্দ্র, পরীক্ষার সময় এবং পূর্বনির্ধারিত অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ফলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নতুন তারিখ অনুযায়ী পরীক্ষায় অংশ নিতে হবে।
এদিকে পরীক্ষার্থীদের বিভ্রান্তি এড়াতে
পরীক্ষার বিস্তারিত তথ্য, সংশোধিত সময়সূচি এবং অন্যান্য প্রয়োজনীয় নির্দেশনা জানতে শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট www.nu.ac.bd নিয়মিত পরিদর্শনের পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
/টি