
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
স্কাউটের পরিচিত সুরে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। মাঠজুড়ে ফিরে আসে পুরোনো দিনের উচ্ছ্বাস আর আনন্দ। এক কাতারে দাঁড়ান সব স্কাউটরা। এভাবেই ধানমন্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো প্রাক্তন ও বর্তমান স্কাউটদের মিলনমেলা। ১৯৬৮ সালের ব্যাচ থেকে শুরু করে বর্তমান সময়ের স্কাউটরা এক ছাদের নিচে মিলিত হন স্মৃতি, ভালোবাসা আর ভ্রাতৃত্বের বন্ধনে।
আয়োজনে ছিল আলোচনা সভা, শারীরিক কসরত, স্মৃতিচারণ এবং পারস্পরিক শুভেচ্ছা বিনিময়। বয়সের ব্যবধান কয়েক দশকের হলেও স্কাউটিংয়ের শৃঙ্খলা আর সৌহার্দ্য যেন মুহূর্তেই মুছে দেয় সব দূরত্ব। বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে একই ছন্দে কসরতে অংশ নেন প্রবীণ স্কাউটরাও।
আয়োজক ও অংশগ্রহণকারীরা বলছেন, স্কুলজীবনে স্কাউটিংয়ের মাধ্যমে দায়িত্ববোধ, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবসেবার যে
প্রাক্তন স্কাউটদের মতে, এমন পুনর্মিলনী কেবল স্মৃতিচারণের আয়োজন নয়; এটি নতুন প্রজন্মের হাতে মানবিক মূল্যবোধ, নেতৃত্ব এবং সমাজসেবার চেতনা তুলে দেওয়ার একটি কার্যকর উদ্যোগ। তাদের প্রত্যাশা, ভবিষ্যতেও এমন আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকবে, যাতে স্কাউটিংয়ের আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে।
/টি