
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশজুড়ে চলমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গুচ্ছভুক্ত ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ২১ জুলাই পর্যন্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
শনিবার (১৯ জুলাই) বিকেলে গুচ্ছ ভর্তি কমিটির জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরীক্ষা কমিটির আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় জানানো হয়, বৈরী আবহাওয়ার কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে ভর্তি হতে পারেননি। বিশেষ করে বরিশাল বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও
এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক জানান, তাদের বিশ্ববিদ্যালয়ে এখনো ৩৬টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে ৩৫টি মেধাভিত্তিক এবং একটি কোটাভিত্তিক আসন খালি রয়েছে।
ভর্তি কমিটির নতুন সিদ্ধান্তের ফলে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা বর্ধিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রক্রিয়া সম্পন্ন করে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করার সুযোগ পাবেন। কর্তৃপক্ষ আশা করছে, সময় বাড়ানোর ফলে ফাঁকা থাকা আসনগুলোতেও শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিত করা সম্ভব হবে।
/টি