
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে মাঠে নামছে নতুন ইতিহাস গড়ার স্বপ্ন নিয়ে। কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের চার বছর পর এবার টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জিতে বিরল এক কীর্তি গড়তে চায় লিওনেল স্কালোনির দল। বিশ্বকাপের ইতিহাসে মাত্র দুটি দেশ শিরোপা ধরে রাখতে পেরেছে। ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৬২ সালে ব্রাজিল সর্বশেষ এই কৃতিত্ব দেখিয়েছে। এরপর আর কোনো দল টানা দুই আসরে বিশ্বকাপ জিততে পারেনি।
আর্জেন্টিনার এই মিশনের কেন্দ্রবিন্দুতে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই তারকার জন্য ২০২৬ বিশ্বকাপ হতে পারে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। ২০২২ সালে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছিলেন তিনি। এবার আরেকটি শিরোপা জিতে স্মরণীয় বিদায়
দলের শক্তির জায়গাতেও বড় কোনো পরিবর্তন আসেনি। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ, ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো, মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, পাশাপাশি ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজদের নিয়ে গড়া স্কোয়াডটি এখনো বিশ্বের অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছে। বাছাইপর্বে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পাশাপাশি ২০২৪ কোপা আমেরিকার শিরোপা জিতে আত্মবিশ্বাসও বাড়িয়েছে দক্ষিণ আমেরিকার জায়ান্টরা।
তবে আর্জেন্টিনাকে ঘিরে কিছু প্রশ্নও রয়েছে। সমালোচকদের মতে, বিশ্বকাপের আগে দলটি তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে বেশি প্রস্তুতি ম্যাচ খেলেছে। ফলে নকআউট পর্বে ফ্রান্স, ব্রাজিল বা স্পেনের মতো শক্তিশালী দলের মুখোমুখি হলে তারা কতটা প্রস্তুত থাকবে, সেটিই এখন আলোচনার বিষয় হয়ে উঠেছে।
সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার সামনে রয়েছে একাধিক লক্ষ্য। শিরোপা ধরে রাখা, মেসির সম্ভাব্য বিদায়ী বিশ্বকাপকে স্মরণীয় করে তোলা এবং ৬৪ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে টানা দুইবার বিশ্বকাপ জয়ের ইতিহাস গড়া—এই তিন স্বপ্ন নিয়েই বিশ্বমঞ্চে নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে স্কালোনির দল। এছাড়া হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, ক্রিস্টিয়ান রোমেরো ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে ঘিরে ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহও দলটিকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রেখেছে।
/টিএ