
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বিশ্বকাপের ইতিহাসে জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম দেশ কুরাসাওকে ৭–১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল। এই জয়ে আবারও ফুটবলপ্রেমীদের মনে জাগিয়ে তোলে ২০১৪ বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে জার্মানির ঐতিহাসিক ৭–১ জয়ের স্মৃতি।
ম্যাচের শুরুতেই আত্মবিশ্বাসী ফুটবল উপহার দেয় জার্মানি। ষষ্ঠ মিনিটেই মিডফিল্ডার ফেলিক্স এনমেচার গোলে এগিয়ে যায় দলটি। তবে ইতিহাস গড়তে নামা কুরাসাও হাল ছাড়েনি। ২১ মিনিটে লিভানো কোমেনেনসিয়ার দুর্দান্ত শটে সমতা ফেরায় তারা, যা ছিল বিশ্বকাপে তাদের প্রথম গোল।
সমতায় ফেরার আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি কুরাসাওয়ের। ৩৮ মিনিটে নিকো শ্লটারবেকের হেডে আবারও এগিয়ে যায় জার্মানি।
দ্বিতীয়ার্ধে পুরোপুরি একতরফা হয়ে ওঠে ম্যাচটি। জামাল মুসিয়ালা, নাথানিয়েল ব্রাউন ও ডেনিজ উনদাভ একে একে গোল করে ব্যবধান বাড়াতে থাকেন। জার্মানির প্রথম ছয়টি গোলই আসে ছয়জন ভিন্ন খেলোয়াড়ের পা থেকে, যা দলীয় সমন্বয়ের দারুণ উদাহরণ।
ম্যাচের শেষদিকে কাই হাভার্টজ নিজের দ্বিতীয় গোল করে জার্মানির বড় জয় নিশ্চিত করেন। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই ৭–১ গোলের বিশাল ব্যবধানে জয় পায় জার্মানি। কুরাসাও প্রথম ম্যাচেই ইতিহাস গড়লেও, জার্মানির শক্তিশালী আক্রমণের সামনে শেষ পর্যন্ত বড় ব্যবধানেই হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করতে হলো তাদের।
/টিএ