
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়াবহ হুমকি হিসেবে অভিহিত করেছেন। সোমবার (২ মার্চ) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, ইরান কেবল মৌখিকভাবেই নয়, বরং যুক্তরাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্য নিয়ে বাস্তবেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার মতে, ইরানই বিশ্বের একমাত্র দেশ যারা প্রকাশ্যে এমন ধ্বংসাত্মক ইচ্ছার কথা প্রচার করে।
চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচিকে সুরক্ষিত রাখতে নতুন নতুন গোপন স্থাপনা এবং ভূগর্ভস্থ বাঙ্কার তৈরি করছে। সম্ভাব্য যেকোনো হামলা থেকে বাঁচতেই তারা এই কৌশল গ্রহণ করেছে। ইসরাইলি প্রধানমন্ত্রীর মতে, ইরানের এই ক্রমবর্ধমান সামরিক তৎপরতা ভবিষ্যতে বড় ধরনের বিপদের
নেতানিয়াহু এই সময়োচিত পদক্ষেপের গুরুত্ব তুলে ধরে বলেন, এখনই ব্যবস্থা না নিলে ভবিষ্যতে হয়তো আর কিছুই করার থাকতো না। তিনি অভিযোগ করেন যে, ইরান মূলত যুক্তরাষ্ট্রকে লক্ষ্যবস্তু বানিয়ে বিশ্বব্যাপী চাপ সৃষ্টি ও হুমকি দেওয়ার নীল নকশা সাজিয়েছে। আর এই ঝুঁকি এড়াতেই দ্রুত ও কঠোর পদক্ষেপ নেওয়া অপরিহার্য হয়ে পড়েছিল।
সাক্ষাৎকারে তিনি আরও উল্লেখ করেন যে, মার্কিন প্রেসিডেন্ট শুরু থেকেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে আলোচনা এবং বারবার সতর্কবার্তা দেওয়ার পরেও ইরান তাদের অবস্থান পরিবর্তন করেনি। শেষ পর্যন্ত তাদের একগুঁয়েমির কারণেই কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট পক্ষগুলো।
পরিশেষে নেতানিয়াহু যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার বর্তমান সম্পর্কের দৃঢ়তার প্রশংসা করেন। তিনি দাবি করেন, দুই দেশের এই শক্তিশালী জোটবদ্ধ অবস্থানই ইরানকে ভবিষ্যতে পারমাণবিক শক্তি হওয়া থেকে রুখে দেবে। ইরান ইন্টারন্যাশনালের বরাতে জানা যায়, এই যৌথ প্রচেষ্টার মূল লক্ষ্যই হলো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত করা।
/টিএ