
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি, যিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে। বুধবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির নেতৃত্বে এই পরিবর্তন সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস–এর চাপের মুখে বিশেষজ্ঞ পরিষদ এসেম্বলি অব এক্সপার্টস মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। ইরানের রাজনৈতিক কাঠামোয় এসেম্বলি অব এক্সপার্টস সর্বোচ্চ নেতাকে নির্বাচন ও তদারকির দায়িত্ব পালন করে থাকে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত আয়াতুল্লাহ আলি খামেনিকে তার জন্মস্থান মাশহাদ শহরে দাফন করা হবে বলে জানা গেছে। মাশহাদ ইরানিদের কাছে অত্যন্ত
৮৬ বছর বয়সী খামেনির ওপর গত শনিবার সকালে হামলা চালানো হয়। মৃত্যুর আগ পর্যন্ত টানা ৩৬ বছর তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ সময় ধরে তিনি দেশটির রাজনীতি ও ধর্মীয় নেতৃত্বে প্রভাব বিস্তার করে আসছিলেন।
জানা গেছে, মৃত্যুর আগে খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদের বিখ্যাত ইমাম রেজা মাজার–এ শেষ নিদ্রায় শায়িত করা হয়। তার সেই ইচ্ছা অনুযায়ীই দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
/টিএ