
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে যাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধের অবসান কীভাবে বা ঠিক কবে নাগাদ হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি তিনি। মধ্যপ্রাচ্যে সংঘাত ও উত্তেজনা অব্যাহত থাকার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সংঘাতের অবসান ঘটাতে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলছে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক চাপের মধ্যেই তিনি দ্রুত যুদ্ধ শেষ হওয়ার প্রত্যাশার কথা জানান।
এ সময় ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না বলেও আবারও সতর্ক করেন ট্রাম্প। তার বক্তব্যে সংঘাতের অবসানের বিষয়ে আশাবাদ প্রকাশ পেলেও
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের এমন বক্তব্যের বিপরীতে নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। সংস্থাটি জানিয়েছে, আত্মরক্ষার স্বার্থে নতুন অস্ত্রের নকশা প্রণয়ন, বিদ্যমান অস্ত্রের আধুনিকায়ন এবং নতুন অস্ত্র উৎপাদনের কার্যক্রম চালিয়ে যাওয়া হবে।
ফলে যুদ্ধ দ্রুত শেষ হওয়ার বিষয়ে ট্রাম্পের বক্তব্যের পাশাপাশি ইরানের সামরিক প্রস্তুতি অব্যাহত রাখার ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে। একদিকে সংঘাত নিরসনে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা চলার কথা জানাচ্ছে ওয়াশিংটন, অন্যদিকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর অবস্থান বজায় রেখেছে তেহরান।
টি/