
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্ব অর্থনীতির লাইফলাইন হিসেবে পরিচিত কৌশলগত হরমুজ প্রণালিতে আবারও যুদ্ধের উত্তাপ ছড়িয়ে পড়েছে। রোববার (২৯ নভেম্বর) ভোরে এই প্রণালিতে নৌমাইনের আঘাতে একটি তেলবাহী বিশাল ট্যাংকারে ভয়াবহ আগুন ধরে গেছে। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছে।
ইরানি সামরিক বাহিনীর দাবি অনুযায়ী, তিনটি তেলবাহী ট্যাংকার তাদের পরিচয় শনাক্তকরণ এবং দিকনির্দেশক বা নেভিগেশন ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে বন্ধ রেখেছিল। এরপর জাহাজগুলো হরমুজ প্রণালির পূর্ব দিকের একটি নিষিদ্ধ এলাকায় অনুপ্রবেশ করে। ঠিক তখনই পানির নিচে পুঁতে রাখা নৌমাইনের আঘাতে একটি ট্যাংকারে বিকট বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তেই আগুন ধরে যায়। এতে ট্যাংকারটি পুরোপুরি চলাচলের অযোগ্য হয়ে পড়ে। চোখের সামনে সঙ্গী জাহাজের এমন ভয়াবহ পরিণতি দেখে অপর দুটি ট্যাংকার দ্রুত পথ পরিবর্তন করে পারস্য উপসাগরের দিকে ফিরে যেতে বাধ্য হয়। তবে আক্রান্ত জাহাজগুলোর নাম, কোন দেশের মালিকানাধীন বা কোনো নাবিক হতাহত হয়েছেন কি না—সে বিষয়ে তেহরান কিছু জানায়নি।
উল্লেখ্য, গত ৮ জুলাই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলার জেরে ১২ জুলাই থেকে হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করে তেহরান। ইরানের নৌবাহিনী কঠোর হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই পথ বন্ধ থাকবে। অনুমতি ছাড়া বা নির্ধারিত রুটের বাইরে কোনো জাহাজ চললে সেগুলোকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে।
বিশ্বের মোট জ্বালানি তেলের বড় একটি অংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালির এই অস্থিরতায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়া এবং সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার তীব্র আশঙ্কা তৈরি হয়েছে।